পাকিস্তানের সঙ্গে ৭ অক্টোবর ম্যাচ দিয়ে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ। ডাবল লিগ পদ্ধতির সব ম্যাচই হবে ক্রাইস্টচার্চে। ফাইনাল হবে ১৪ অক্টোবর। এর ঠিক দুই দিন পর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। কিউদের সঙ্গে তিন ম্যাচের টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলবে তারা।
×
