কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৮ম শ্রেণির ছাত্র নিহত

আপডেট : ২৯ জুন ২০২২, ০৯:৩৫ এএম

গাজীপুর কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৮ম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত হলেন, কালিয়াকৈরে উপজেলার রতনপুর এলাকার লাকী হোসেনের ছোট ছেলে রাতুল হোসেন (১৪)। সে স্থানীয় রতনপুর হাজি আনোয়ার উদ্দিন স্কুলের ৮ম শ্রেণির ছিল।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাতুল মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিল। কিন্তু মোটরসাইকেলে অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং রাতুলের মাথায় গুরুতর আঘাত পায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে রাতুল মারা যায়।

মৌচাক ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাতেন বলেন, রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত