নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ২৯ জুন ২০২২, ০১:৫৮ পিএম

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেন, নির্মল রঞ্জন গুহ ছিলেন জাতির পিতার আদর্শের একজন পরীক্ষিত কর্মী এবং দলের জন্য নিবেদিতপ্রাণ। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তৃণমূল পর্যায় পর্যন্ত তিনি দলকে সুসংগঠিত করেন এবং দলীয় নেতা-কর্মীদের মন জয় করতে সক্ষম হন।

প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লিঙ্কে ক্লিক করুন...
×
সর্বশেষ সর্বাধিক পঠিত