পদ্মা সেতুর উত্তর থানার অদূরে গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট : ৩০ জুন ২০২২, ০২:৫৫ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানার অদূরে গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আনুমানিক ৬৫ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, স্থানীয়দের কাছে গাড়ির ধাক্কায় পথচারী বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সড়ক পারাপারের সময় দ্রুতগতির গাড়ি ধাক্কা দিলে তাৎক্ষণিক ওই বৃদ্ধা মারা যান। তবে ঘাতক যানটিকে শনাক্ত করা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শাহ আলম জানান, খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানার ৭০০ গজ অদূর থেকে লাশ উদ্ধার করেন তারা। পরে লাশটি সেতুর উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত