ষড়যন্ত্রকারীদের মুখে চুনকালি মেখে আমরা পদ্মা সেতু উদ্বোধন করেছি: শিল্পমন্ত্রী

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৮:৫৯ পিএম

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, পদ্মা সেতু নিয়ে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। তারা পদ্মা সেতুতে অর্থ-বাঁধা থেকে শুরু করে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে কাজ বন্ধ করতে চেয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্রকে উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। আমরা ষড়যন্ত্রকারীদের মুখে চুনকালি মেখে পদ্মা সেতু উদ্ধোধন করেছি। যার মাধ্যমে দক্ষিণবঙ্গের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। সারা দেশে আজকে আনন্দের জোয়ার বইছে। 

শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে এখন দক্ষিণ বঙ্গে শিল্প বিপ্লব ঘটবে। ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়া ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্জলে অনেক শিল্পকারখানা গড়ে উঠবে। যার মাধ্যমে লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এছাড়া পর্যটন ও কৃষিসহ প্রতিটি ক্ষেত্রেই পদ্মা সেতু প্রবৃদ্ধি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কের বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন এখন বিশ্বের কাছে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।

মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, বাংলাদেশ আওয়ামী- যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইমন আলম, যুগ্ন আহবায়ক নাজমুল কবিরসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংঘটনের নেতৃবৃন্ধ।

এর আগে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন সাজে স্বজ্জিত হয়ে র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে আবার বাস স্ট্যান্ডে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত