গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত নতুন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯০২। এর আগের দিন ১ হাজার ১০৫ জন করোনা রোগী পাওয়া যায়। আর এক দিনে দেশে ২ জন কোভিড রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার ১২ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১৯০২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১৬২ জন।
গত ২৪ ঘণ্টায় ৩০৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন।
রোববার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে হয়েছে ১৫ দশমিক ৫৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৩ দশমিক ২২ শতাংশ।
নতুন শনাক্ত ১ হাজার ৯০২ জনের মধ্যে ১ হাজার ৪৪০ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের মোট ৪৬টি জেলায় গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।
