হবিগঞ্জে দিনমজুর হত্যা

মরদেহ উদ্ধারের ১৪ ঘণ্টা পর মাথা উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১১:২৯ পিএম

হবিগঞ্জে লাশ উদ্ধারের প্রায় ১৪ ঘণ্টা পর কদর আলী (৪৮) নামে নিহত এক দিনমজুরের মাথা উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর ছাওয়াল পীরের মাজারসংলগ্ন ‘গজার মাছের’ পুকুর থেকে মাথাটি উদ্ধার করা হয়। সকালে কয়েকজন দর্শনার্থী পুকুরে মানুষের মাথা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এর আগে গত শনিবার সকালে হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর বাঁধের কাছে জঙ্গলবহুলা গ্রামের দিনমজুর কদর আলীর মাথাবিহীন লাশ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত