নবম-দশম শ্রেণি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

আপডেট : ০৫ জুলাই ২০২২, ১১:২০ পিএম

দ্বাদশ অধ্যায় : সামরিক শাসন ও স্বাধিকার

আন্দোলন (১৯৫৮-১৯৬৯ খ্রিস্টাব্দ)

বহুনির্বাচনী

নিচের উদ্দীপকের আলোকে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

হাসান জোয়াদ্দেরের অপশাসন দেখে বিশিষ্ট নেতা তসলিম শেখ বিরোধিতা করে বলেন, এই বাংলায় হাসান জোয়াদ্দেরের মৌলিক গণতন্ত্রের সদৃশ কোন রাজনৈতিক কর্মকা- চলতে দেওয়া যাবে না।

১. হাসান জোয়াদ্দের দ্বারা ঐতিহাসিক কোন শাসকের ইঙ্গিত করা হয়েছে?

ক. মোনায়েম খান             খ. ইস্কান্দার মির্জা

গ. আইয়ুব খান                ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ

২. ওই শাসকের কর্মকা-ে ছিল না

i. গণতান্ত্রিক                               ii. স্বৈরতান্ত্রিক    iii. সমাজতান্ত্রিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৩. প্রাদেশিক সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না

i. মুদ্রাব্যবস্থায়                 ii. অর্থনৈতিক ক্ষেত্রে

iii. রাজনৈতিক ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৪. ‘আমাদের বাঁচার দাবি’ পুস্তিকাটি কার নামে প্রকাশিত হয়?

ক. বঙ্গবন্ধুর                                 খ. আইয়ুব খানের

গ. মওলানা ভাসানীর                    ঘ. শেরেবাংলার

৫. পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকা শক্তি ছিল কারা?

ক. সেনাবাহিনী                খ. পুলিশ বাহিনী

গ. সিভিল সার্ভিস কর্মকর্তারা           ঘ. সামরিক কর্মকর্তারা

৬. শরীফ কমিশনের সুপারিশ স্থগিত করার যথাযথ কারণ কোনটি?

ক. শিক্ষক আন্দোলন                     খ. ছাত্র আন্দোলন

গ. জনসমর্থন না থাকা                   ঘ. অনুমোদন না থাকা

৭. ছয় দফার এত জনপ্রিয়তা লাভের কারণ কী?

i. বাঙালির মুক্তির বিষয় উল্লেখ ছিল

ii. ঐক্যের চেতনা দৃঢ়ভাবে জাগ্রত করেছিল

iii. বাঙালির মুক্তির সনদ ছিল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৮. বাংলাদেশ কীভাবে স্বাধীনতা লাভ করে?

ক. বিপ্লবের মাধ্যমে                       খ. জবরদখলের মাধ্যমে

গ. রেনেসাঁর মাধ্যমে                      ঘ. মুক্তিযুদ্ধের মাধ্যমে

৯. বাঙালির আশা-আকাক্সক্ষা প্রতীক হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়?

ক. ছয় দফা                                 খ. সাত দফা

গ. এগারো দফা               ঘ. ১৯৭০-এর নির্বাচন

১০. আইয়ুব খান কার কাছে ক্ষমতা হস্তান্তর করেন?

ক. ইয়াইয়া খানের কাছে                খ. বঙ্গবন্ধুর কাছে

গ. ভাসানীর কাছে            ঘ. জিন্নাহর কাছে

১১. পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

ক. ভাষা আন্দোলন                       খ. যুক্তফ্রন্ট গঠন

গ. ঊনসত্তরের গণ-অভ্যুত্থান            ঘ. সত্তরের নির্বাচন

উত্তর

১. গ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. ঘ, ৮. ঘ, ৯. ক, ১০. ক, ১১. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত