সিদ্ধিরগঞ্জে গ্যাস পাওয়ার দাবিতে মানববন্ধন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন মিজমিজি এলাকার তিতাসের গ্রাহকরা।
আবাসিক গ্রাহকদের অভিযোগ, মিজমিজি পশ্চিমপাড়া, মধ্যপাড়া, কান্দাপাড়া, হাজেরা মার্কেট, ধণুহাজী রোড এলাকার বৈধ গ্রাহকরা দীর্ঘদিন ধরে গ্যাস দুর্ভোগে ভুগছেন। গ্যাস না থাকায় রান্নাবান্না করতে পারছেন না। অথচ এসব এলাকায় মশার কয়েল তৈরির কারখানাসহ বিভিন্ন রকম অর্ধশতাধিক কারখানা গড়ে উঠেছে অবৈধভাবে। অবৈধ এসব কারখানায় দেওয়া হয়েছে অবৈধ গ্যাস সংযোগ। কারখানা ছাড়াও বিভিন্ন বহুতল ভবনে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। মেশিনের সাহায্যে কারখানায় গ্যাস টানার ফলে আবাসিক গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না।
মানববন্ধনের নেতৃত্ব দেওয়া সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা আমিনুল হক ভূঁইয়া রাজু বলেন, শুধু মিজমিজি এলাকাই নয় সমস্ত সিদ্ধিরগঞ্জ এলাকাতে একই চিত্র।
