ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ক্যারিবিয়ান সফর ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রবীন্দ্র জাদেজা। উইন্ডিজ সফরে যাচ্ছেন না রোহিত শর্মা, বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহ।
সিরিজের প্রথম ওয়ানডে হবে ২২ জুলাই, ত্রিনিদাদে। এরপর দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ত্রিনিদাদ, সেন্ট কিটস ও লওডারহিলে (ফ্লোরিডা) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। শেষ দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৭ জুলাই যুক্তরাষ্ট্রে।
ভারতের ওয়ানডে স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গাইকওয়ার্ড, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আয়ার, ঈশান কিষান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুল, যুজুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আভেষ খান, প্রাসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, অর্ষদীপ সিং।
