খবর পেয়ে ছুটে গেলেন নার্সরা অটোরিকশায় সন্তানের জন্ম

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০১:১৭ এএম

ফেনী শহরে অটোরিকশায় একটি ছেলেসন্তান জন্ম দিয়েছেন কোহিনুর নামে এক গৃহবধূ। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল বশরের স্ত্রী।

স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে কোহিনুরের প্রসব ব্যথা উঠলে তাকে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রোগীকে স্বজনরা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকে নেওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় করে রওনা দেন। অটোরিকশাটি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সমবায় সুপার মার্কেটের অদূরে পৌঁছলে রোগীর অবস্থা খারাপ হতে থাকে। পাশে ই-স্কয়ার ল্যাব ডক্টরস চেম্বার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দেখে রোগীর স্বজনরা দৌড়ে সেখানে গিয়ে রোগীর বর্ণনা দেন।

পরে ই-স্কয়ার ল্যাব ডক্টরস চেম্বার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তিনজন স্টাফ নার্স গিয়ে নার্সরা অটোরিকশাটি পর্দা দিয়ে ঢেকে রোগীর প্রসবের ব্যবস্থা নেন। জন্ম নেয় ফুটফুটে এক ছেলেসন্তান। পরে শিশুটি ও তার মাকে অটোরিকশায় করে ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিক নিয়ে ভর্তি করা হয়। ই-স্কয়ার ল্যাব ডক্টরস চেম্বার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সিনিয়র স্টাফ নার্স অপর্ণা পাল, ফাতেমা আক্তার শিল্পী ও রিতু রানী ঘোষ জানান রোগীকে সড়কে সন্তান প্রসব করার এ ধরনের ঘটনা আমাদের জীবনে প্রথম। কিন্তু রোগী ও বাচ্চাকে সুস্থ করতে পারায় আমাদের কাছে ভালো লাগছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত