ঈদের ছুটিতে আখাউড়া চেকপোস্টে ভারতগামীদের ঢল

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৬:১৯ পিএম

পবিত্র ঈদ উল-আজহার ছুটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী যাত্রীদের ঢল নেমেছে।

সূত্র জানায়, ঈদের ছুটি শুরুর পর থেকে প্রতিদিন প্রায় ১৫০০ থেকে ২০০০ হাজার যাত্রী আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছেন। যাত্রীদের চাপে হিমশিম খেতে হচ্ছে ইমিগ্রেশন কর্মকর্তাদের।

শুক্রবার সকালে গিয়ে দেখা যায় কাস্টমস, বিজিবি চেকপোস্ট, ও ইমিগ্রেশন ভবনের ও ভবনের বাইরের রাস্তায় দীর্ঘ লাইনে অপেক্ষমাণ ছিলেন সহস্রাধিক যাত্রী।

যশোরের বেনাপোল বন্দরের ভিড় এড়াতে অনেক যাত্রী আখাউড়া চেকপোস্ট ব্যবহার করছেন। তবে এখানে এসেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। আর যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ।

ভারতগামী কয়েকজন যাত্রী জানান, দীর্ঘদিন পর পর্যটক ভিসা চালু করেছে ভারত। ফলে ভিসা পেয়ে ঈদের ছুটিতে ভারতের দর্শনীয় স্থান ঘুরতে যাচ্ছেন তারা। তবে আখাউড়া ইমিগ্রেশন ভবনটি ছোট এবং জরাজীর্ণ হওয়ায় দুর্ভোগ পোহাতে হয়। যাত্রীদের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ স্বপন চন্দন দাস বলেন, আমরা আমাদের সাধ্যমতো যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। ঈদুল আজহার ছুটি পেয়ে যাত্রী ভারতে যাচ্ছে। এখন যাত্রীর চাপ একটু বেশি ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত