পদ ও যোগ্যতা : ফায়ার ফাইটার ৪ জন। সংশ্লিষ্ট ট্রেড কোর্স সনদসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস অথবা ফায়ার ফাইটিং ইউনিটে ৩ মাসের প্রশিক্ষণসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার ১৯ জন। এসএসসি বা সমমানের পাসসহ হালকা বা ভারী যান চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। মিস্ত্রি ক্লাস-১ (ইঞ্জিন ফিটার) ৭ জন। এইচএসসি বা সমমানের পাসসহ জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স পাস। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। মিস্ত্রি ক্লাস-২ (ইলেকট্রিক মেকানিক) ১১ জন। এইচএসসি বা সমমানের পাসসহ জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। মিস্ত্রি ক্লাস-২ (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক) ২৬ জন। এইচএসসি বা সমমানের পাসসহ জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক) ২ জন। এসএসসি বা সমমানের পাসসহ ১ বছরের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স পাস। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। অফিস সহায়ক ২৪ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। লস্কর ৪২ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম: ৮২৫০-২০০১০ টাকা। বাবুর্চি ২৫ জন। জেএসসি বা সমমানের পাস এবং রান্নার কাজে ১ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। লস্কর এন্ট্রি ম্যালেরিয়া ৬ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। লস্কর এয়ারক্রাফট ৪ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার ১০ জন। অষ্টম বা জেএসসি সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। লস্কর স্পোর্টস মার্কার ১ জন। এসএসসি সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১৮ জুলাই ২০২২ তারিখে সব পদের প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। পদ অনুসারে প্রার্থীর যোগ্যতা, বয়স, আবেদন প্রক্রিয়াসহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বাংলাদেশ বিমান বাহিনীর (www.baf.mil.bd) ওয়েবসাইটে। (http://joinairforce-civ.baf.mil.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১৭ জুলাই ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : প্রশাসনিক শাখা, কর্মচারী পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ২৪ জুন ২০২২, পৃষ্ঠা ১১
জেলা পরিষদ, বগুড়া
পদ ও যোগ্যতা : ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি ১ জন। এসএসসি বা সমমান পাস এবং ডুপ্লিকেটিং মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। অফিস সহায়ক ২ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.zp.bogura.gov.bd)/ (http://zpbogura.teletalk.com.bd)এই ওয়েবসাইট থেকে। প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, বগুড়াÑ এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমার শেষ তারিখ ১৮ জুলাই ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৯ জুন ২০২২, পৃষ্ঠা ২
