কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ অর্থ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, প্রকল্প কর্মকর্তা ফিজানুর রহমান প্রমুখ।
