চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী এতে ইমামতি করবেন। একই স্থানে সকাল ৮টা ৪৫ মিনিটে দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, লালদীঘি সিটি করপোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এছাড়া নগরীতে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ৭টায় হজরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। নগরীর ৪১ ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত নিজ নিজ মসজিদ অথবা ঈদগাহে অনুষ্ঠিত হবে।
