সংবাদ সম্মেলনে রিজভী

ঘরমুখো মানুষের সর্বোচ্চ দুর্ভোগ পোহাতে হয়েছে

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৬:৫৯ এএম

এবারের ঈদে দেশবাসীকে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুর্ভোগ পোহাতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাঝেমধ্যে মিডিয়ার সামনে এসে বিএনপিকে নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করেন। কিন্তু ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘœ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তিনি। ঈদের প্রাক্কালে ১০০ টাকার ভাড়া ৫০০ টাকা গুনতে হয়েছে জনগণকে। সড়কে দুর্ভোগের সীমা ছিল না।’ গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘মন্ত্রীরা বলেছেন মহাসড়কে কোনো যানজট নেই। অথচ অনেক মানুষকে ঈদ করতে হয়েছে রাস্তাতেই। ৫ ঘণ্টার পথ ৩০/৩২ ঘণ্টায়ও শেষ হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত