চলন্ত ট্রেনে টিকটক করতে গিয়ে কিশোরের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৬:৫৯ এএম

কুমিল্লার লাকসাম-চাঁদপুর রেলপথে চলন্ত ট্রেনের ছাদে টিকটকের ভিডিও করতে গিয়ে পা পিছলে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মেহেদী হাসান (১৫)। ঈদের পরের দিন গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই কিশোর সহপাঠীদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছিল। সে ফেনী সদরের দেবীপুর গ্রামের দেলোয়ার  হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে করে ফেনী থেকে চাঁদপুরে সহপাঠীদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছিল ওই কিশোর। সোমবার সকাল সাড়ে ১১টায় লাকসাম-চাঁদপুর রেলগেট এলাকায় আসলে তখন ট্রেনের ছাদে বন্ধুদের সঙ্গে নাচ করছিল ওই কিশোর। এ সময় ডিস লাইনের তারে  পেঁচিয়ে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে ছয় টুকরো হয়ে যায় কিশোরটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত