পূজাকে ‘সিরিয়াস ভাল্লাগছে’ প্রিন্স মাহমুদের

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০১:৩৬ পিএম

বাংলা গানে নব্বই দশকের আইকনিক ব্যক্তিত্ব প্রিন্স মাহমুদ। তার কথা-সুরে প্রকাশ হয়েছে কালজয়ী অনেক গান। এখনও তার গানের জন্য মুখিয়ে থাকেন শ্রোতারা। সম্প্রতি তিনি জানালেন ভালো লাগা নায়িকাদের কথা।

বৃহস্পতিবার তিনি ফেসবুকে এ বিষয়ে ‘সাময়িক পোস্ট’ দেন। সেখান থেকে জানা যায়, ভারতের স্মিতা পাতিল থেকে হালের ঢালিউড নায়িকা পূজা চেরিকে ভালো লাগছে তার। আছেন জয়া আহসান, জাকিয়া বারী মমও।

প্রিন্স মাহমুদের বানানরীতিতে পড়ে নিন এই সাময়িক পোস্ট, ‘ক্লাস সিক্সে থাকতে স্মিতা পাতিলকে ভাল্লাগতো বড় হওয়ার পর নন্দিতা দাশকে। বিয়ের পর দেশে জয়াকে, এরপর মমকে ভাল্লাগতো। গত ঈদে লেডিস এন্ড জেন্টেল ম্যানের নায়িকাটা classy (নাম জানিনা)। এখন পূজা চেরিকে ভাল্লাগছে সিরিয়াস ভাল্লাগছে ... (সাময়িক পোষ্ট)’

উল্লেখ্য যে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিস এন্ড জেন্টেলম্যান’-এ অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ।

এক সময় বড় সব উৎসব ছাড়াও বছরে প্রিন্স মাহমুদের পরিচালনায় একাধিক অ্যালবাম প্রকাশিত হতো। বর্তমানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিঙ্গেল রিলিজ করেন তিনি। সর্বশেষ তার সুর-সংগীতে পাওয়া গেছে মাকসুদুল হককে। অন্যদিকে অনন্য মামুনের পরিচালনায় পূজা অভিনীত ‘সাইকো’ মুক্তি পেয়েছে ঈদুল আজহায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত