গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জ শহরে আনন্দ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী কার্যাকলাপে জড়িত থাকায় মো. আতাউর রহমান পিয়ালকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখা) ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
আতাউর রহমান পিয়ালকে সংগঠন থেকে বহিষ্কার করায় স্বাগত জানিয়ে শহরের আনন্দ মিছিল হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা অংশ নেন।
