হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তুলার, কোনো প্রকার ধর্মীয় তর্কে জড়াবেন না মীন

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১০:০৭ এএম

মেষ: জাতক এ সপ্তাহে শত বছরের পুরান কোনো বইয়ের সন্ধান লাভ করবেন। লাইব্রেরি সংক্রান্ত বা ভাঙ্গারির কোনো দোকানে অমূল্য পুস্তকের সন্ধান পেতে পারেন।           

বৃষ: ধর্ম নিয়ে গবেষণা করতে গিয়ে কিছু গোঁয়ার গোবিন্দের সম্মুখীন হতে পারেন। যুক্তি তর্কে না গিয়ে গোঁয়ারদের আবেগকে প্রাধান্য দিয়ে মানে মানে সরে পড়ুন।       

মিথুন: সরলতার সুযোগ নিয়ে দুষ্টু কপট বন্ধু-বান্ধবী আপনার জমাকৃত অর্থ তছরুপে প্ররোচিত করতে পারে। সকলের সমান অংশগ্রহণ ছাড়া অর্থলগ্নি করবেন না।             

কর্কট: স্বনামধন্য ক্লাবের সদস্যরা আপনাকে মদ্যপানে উৎসাহিত করার জন্য লাইসেন্স গ্রহণে প্রলুব্ধ করতে পারে। ঘুণাক্ষরেও এদের ফাঁদে পা দেবেন না। ক্ষতি হবে।          

সিংহ: রাজনৈতিক নেতারা কমিটি গঠনে প্রকৃত ত্যাগী পরোপকারী সদস্যদের বাছাই করবেন। চাটুকার গ্রহণ করেছেন কি মরেছেন। এঁরা মুহূর্তে উল্টে যাবে।

কন্যা: কিশোরী বন্ধুরা এ-সপ্তাহটা আপনি সহজেই প্রতারিত হতে পারেন। বহু বছরের কোমলমতি বন্ধুটি থাবা মারতে পারে। যতই বলুক দৈহিক মিলন পরিত্যাজ্য। 

তুলা: ব্যবসায়ে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রশাসনিক কর্মকর্তার শ্যালিকা অর্থলগ্নি করতে চাইলে আইনজ্ঞ বন্ধুর পরামর্শ নেবেন। নতুবা বিপদ হতে পারে। 

বৃশ্চিক: বিদেশি রমণীর কাছ থেকে ব্যবসায়ের জন্য অর্থ পাবেন। স্ত্রীর বাধার মুখে অর্থ হাতছাড়া হতে পারে। স্ত্রীকে রাজি করাতে পারলে সৌভাগ্য আপনার দ্বারে।      

ধনু: নিকট কোনো আত্মীয় আপনার গোপন কোনো বিষয় নিয়ে বিব্রতকর প্রস্তাব করতে পারে। যাই হোক অন্যায়কে পশ্রয় না দেওয়াই জাতকের উচিত হবে।

মকর: বিদেশ যাত্রায় বিড়ম্বনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছুতেই অন্যায় পথে কোনো সাহায্য গ্রহণ করবেন না। দেরিতে হলেও সমস্যার সমাধান হবে।                

কুম্ভ: বড় কোনো ব্যবসায়ে না জড়ানোই ভালো। কারণ শনিগ্রহের প্রভাবে আপনার হয়ে যাওয়া কাজও হাতছাড়া হতে পারে। উৎকোচ প্রদানের লোভে পড়বেন না।

মীন: এত বছর পর হঠাৎ মুক্তিযুদ্ধের বা কোনো প্রকার ধর্মীয় তর্কে জড়াবেন না। বিষয়টি ইতিহাসবিদের ওপরই ছেড়ে দিন। সত্য একদিন প্রকাশ পাবেই। সত্যমঃ মেবঃ জয়তুঃ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত