কুড়িগ্রামে মানববন্ধন

ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল ও কোটা পুনর্বহালের দাবি

আপডেট : ২০ জুলাই ২০২২, ১১:৫৫ পিএম

গেজেট থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিল, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল এবং সকল ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা সক্রিয়করণের দাবিতে কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

এসময় জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু বলেন, ৫০ বছর ধরে মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু গত তিন বছর ধরে কমিটি নেই, নির্বাচন দিচ্ছে না। আমাদের জেলায় মুক্তিযোদ্ধাদের ক্ষোভের কারণে অনেকে ফেটে পড়ছেন। ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তান চাকরি পাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত