হাইকোর্টের রুল

নজরুলকে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশ কেন নয়

আপডেট : ২১ জুলাই ২০২২, ০১:২৬ এএম

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্তে এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। চার সপ্তাহের মধ্যে সংস্কৃতি সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালককে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।

গত ৩১ মে এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়। কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ২২ জুন উচ্চ আদালতের ১০ আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদ উদ্দিন এ আবেদনটি করেন।

আবেদনের যুক্তিতে আইনজীবী বলেন, দেশের ছোট শিশু এবং আপামর জনগণ জানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কিন্তু বাস্তবে এর কোনো দালিলিক ভিত্তি নেই। মৌখিকভাবে তিনি জাতীয় কবি হিসেবে পরিচিত হলেও লিখিতভাবে রাষ্ট্রীয়

স্বীকৃতি নেই। এটি অত্যন্ত দুঃখজনক এ কারণে যে, রাষ্ট্রীয় স্বীকৃতি কোনো মৌখিক বিষয় নয়। বাংলাদেশের দুটি আইনে জাতীয় কবি হিসেবে নজরুলের নাম উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত