বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের শ্রদ্ধা

আপডেট : ২১ জুলাই ২০২২, ০১:৩২ এএম

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব সদ্য পদোন্নতি প্রাপ্ত মেজর জেনারেল কবীর আহাম্মদ।

গতকাল বুধবার শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাহফিরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম (সদর সার্কেল), টুঙ্গিপাড়া নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত