ইতালির প্রেসিডেন্ট সের্জো মাত্তারেল্লা ও প্রধানমন্ত্রী ড. মারিও দ্রাঘি এবং পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইওকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
দূতাবাস জানিয়েছে, ইতালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ১ হাজার কেজি আম্রপালি আম উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আম ইতিমধ্যে তাদের দপ্তরে হস্তান্তর করা হয়েছে। রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান, কাউন্সিলর জসিম উদ্দিন, প্রথম সচিব সাইফুল ইসলাম এবং দ্বিতীয় সচিব আশফাকুর রহমান ইতালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে আম পৌঁছে দিয়েছেন।
