মাদ্রাসা ও এতিমখানা উন্নয়নে অনুদান প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক মিরসরাই উপজেলার সন্তান নিয়াজ মোর্শেদ এলিট।
আজ মিরসরাই উপজেলার আট নং দুর্গাপুর ইউনিয়নের অন্তর্গত রায়পুর গ্রামে অবস্থিত রায়পুর ইসলামিয়া সুলতানিয়া মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখার প্রয়াসে অর্থ সহায়তা দেন তিনি।
এসময় এলিট বলেন, ইসলামী শিক্ষা কেন্দ্র এবং এতিমখানাগুলো সমাজের প্রয়োজনে এবং ইসলামী শিক্ষা যথাযথভাবে শেখার জন্য গুরত্বপূর্ণ। আমরা পারিবারিকভাবে মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন কর্মকাণ্ডকে সর্বোচ্চ সম্মান এবং গুরুত্ব দিই। অনেকগুলো মাদ্রাসা ও এতিমখানার পরিচালনার সাথে আমরা পারিবারিকভাবে জড়িত।
তিনি বলেন, আজকে রায়পুর ইসলামিয়া সুলতানিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে। এখানে প্রায় শখানেক শিক্ষার্থী রয়েছে। এখানে আরও কিছু এতিম ছাত্র-ছাত্রী ও রয়েছে। মাদ্রাসার অবকাঠামো ও নির্মাণে আরও অর্থ সহায়তা দরকার।
তিনি আরো বলেন, আমরা যদি মিরসরাইবাসী মিলে আমাদের এমন সুবিধা বঞ্চিত গ্রামীণ শিক্ষাকেন্দ্র গুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারি আগামীতে মিরসরাই উপজেলা হবে সারা দেশের রোল মডেল।
