করোনায় আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন

আপডেট : ২১ জুলাই ২০২২, ১০:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার রোগের উপসর্গ খুবই মৃদু বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ।

তিনি হোয়াইট হাউজে আইসোলেশনে থেকে সব দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।

বিবিসি জানায়, ৭৯ বছর বয়সী বাইডেন সম্পূর্ণ ডোজ করোনার টিকা নেয়ার পর দুবার বুস্টার ডোজও নিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট এন্টিভাইরাল ওষুধ পাক্সলোভিড সেবন করছেন। তিনি টেলিফোন এবঙ জুমের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন।

পাক্সলোভিড সেবনের ফলে প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি করার ঝুঁকি কমতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি।

হোয়াইট হাউজ জানায়, জো বাইডেন বৃহস্পতিবার কার কার সংস্পর্শে এসেছিলেন এবং কোনো আইনপ্রণেতা বুধবার প্রেসিডেন্টের সঙ্গে কোথাও ভ্রমণে গিয়েছিলেন কিনা মেডিকেল ইউনিট সে ব্যাপারে তথ্য দেবে।

ফার্স্ট লেডি জিল বাইডেনের কার্যালয় বৃহস্পতিবার জানিয়েছে, প্রেসিডেন্ট আক্রান্ত হলেও তার স্ত্রী জিল বাইডেনের কোভিড পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে।

বুধবার বাইডেন মেসাচুসেটসে জলবায়ু পরিবর্তন নিয়ে লড়াইয়ের নীতি ঘোষণা করতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে বেশ কয়েকজন আইনপ্রণেতা এবং প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত