রাতে দোকান খোলা রাখায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২২ জুলাই ২০২২, ১২:১১ এএম

বগুড়ায় সরকারি আদেশ অমান্য করে দোকান ও অভিজাত বিপণি খোলা রাখায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং নয়টি মামলা করে জরিমানা করা হয়েছে। গত বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। নেসকো-১-এর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার ও জান্নাতুল নাইম। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টায় দোকান ও শোরুম খোলা রাখায় শহরের সাতমাথায় শোরুম, ফার্নিচার এবং টাইলসের দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এদিন সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি নয়টি দোকানে ১ হাজার ৮০০ টাকা জরিমানাও করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত