কক্সবাজারের উখিয়ার মধুরছড়া চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একদল দুর্বৃত্তদের হামলায় হেডমাঝিসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে উখিয়ার মধুরছড়া ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৩ ব্লকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, উখিয়ার মধুরছড়া চার নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ হোসেন (৫০), একই ক্যাম্পের বাসিন্দা পেঠান আলী (৪০) ও নুর হোসেন (৩৮)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।
১৪ এপিবিএন এর অধিনায়ক নাঈমুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় ক্যাম্প-৪ এর হেডমাঝিসহ চারজন কে হামলা চালিয়ে গুলিবিদ্ধ করে দুর্বৃত্তরা। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় জড়িতের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে উল্লেখ করেন তিনি।
