মানিকগঞ্জে সহকর্মীকে কুপিয়ে হত্যা, আনসার সদস্য আটক

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১১:৫৫ এএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আব্দুল কুদ্দুস (৪০) নামের এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মো. শাহিন (২৭) নামের আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, নিহত আনসার সদস্য আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকড়া এলাকায়।

তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করছিলেন।

‘সকাল ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করি। এ সময় মো. শাহিনকে উপজেলা আনসার কার্যালয় থেকে আটক করা হয়েছে।’

মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, শাহিন ও কুদ্দুসের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। শাহিন কুদ্দুসকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। প্রাথমিকভাবে হত্যার বিষয়ে শাহিন সব স্বীকার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত