টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুনের ছবি ব্যবহার করে ফেইসবুক আইডি খুলে টাকা দাবি করার অভিযোগে বিজয় খান নামে এক যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। গত শুক্রবার রাতে ইউএনও অফিসের জারিকারক চাঁন মাহমুদ থানায় একটি প্রতারণা মামলা দায়ের করলে ওই রাতেই বিজয় খানকে জেলার মির্জাপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। আটক বিজয় খান নাগরপুর উপজেলার ভারড়া গ্রামের রকমত আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ‘ইশরাত জাহান সিনথিয়া’ নামের ফেইসবুক আইডি তৈরি করে তাতে ইউএনও রানুয়ারা খাতুনের ছবি ব্যবহার করে প্রতারক বিজয় খান বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশ নম্বরের মাধ্যমে অর্থ দাবি করে আসছিল।
সদর মডেল থানার এস আই সুবল চন্দ্র পাল বিজয় খানকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
