জয়পুরহাটে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জেসমিন আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে জয়পুরহাট শহরের ধানম-ি এলাকায় পৌর কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
জয়পুরহাট থানার ওসি আলমগীর জাহান নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, জেসমিন আক্তার নামে এক গৃহবধূ তার স্বামী, সন্তান, ছোট বোনকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি লালমনিরহাটে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ব্যাটারিচালিত অটোভ্যানযোগে জয়পুরহাট স্টেশনে যাওয়ার পথে পৌর কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে অসাবধানতাবশত চাকায় ওড়না পেঁচিয়ে শ^াসরুদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
