নড়াইলে সাম্প্রদায়িক হামলা

কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধিদলের ঘটনাস্থল পরিদর্শন

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৬:৪৪ এএম

নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়ার সাহাপাড়ায় হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেছে কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধিদল। গতকাল শনিবার দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বিএনপির পক্ষ থেকে ৫টি পরিবারকে ১০ হাজার করে টাকা এবং দুটি মন্দিরে ২০ হাজার টাকা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কু-ু, কেন্দ্রীয় নেত্রী ফাহিমা নাসরিন মুন্নি, নিপুণ রায় চৌধুরী, জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম নজরুল ইসলাম, সদস্য সচিব সুলতানুজ্জামান সেলিমসহ দলীয় নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত