‘বিএনপিকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের দাওয়াত নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সে চায়ে ধুতুরা ফুলের রস থাকবে নাকি হেমলক থাকবে! এ দাওয়াতে নতুন ষড়যন্ত্র রয়েছে বলে জনগণ মনে করছে।’
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে ওলামা দল আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘হঠাৎ বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রী নরম সুরে কথা বলছেন। চায়ের দাওয়াত দিচ্ছেন। এসব স্বাভাবিক বিষয় নয়। আপনার গলার সুর যখন ক্ষীণ হয় তখন বুঝতে হয়, বিরোধী দলের ওপর ভয়ংকর নির্যাতন নেমে আসছে।’
