অনলাইনে প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু আগস্টে

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০৩:০৩ এএম

দুই বছর পর শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বদলি। আগামী মাস থেকে সারা দেশে অনলাইনে প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু হবে। তবে ঢাকাসহ ১১টি মহানগরে বদলির এ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। মহানগরের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা করা হবে। তাই মহানগরের বাইরে কর্মরত কোনো শিক্ষকের মহানগরে বদলি হওয়ার কোনো সুযোগ নেই।

বদলির পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বুধবার গাজীপুরের কালিয়াকৈরের ২৪ শিক্ষককে পদায়ন করা হয়। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিবুর রহমান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত