বাংলাদেশের খুচরা পোশাক বিক্রয় খাতে পোশাক ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো ১১তম বর্ষপূর্তি উদযাপন করছে।শুরুতে ব্র্যান্ডটি গ্রামের মহিলাদের মধ্যে ১ ডলারে পোশাক বিক্রয় এর মাধ্যমেই যাত্রা শুরু করে । পরে ২০১৩ সালের জুলাই মাসে ১ম শোরুম উদ্বোধন এর মাধ্যমে সরাসরি পোশাক ব্যবসায় যুক্ত হয়। বর্ষপূর্তিতে গ্রামীণ ইউনিক্লোতে চলছে আরিগাতো ফেস্টিভাল। আরিগাতো জাপানিজ শব্দ যার বাংলা অর্থ ধন্যবাদ। গ্রামীণ ইউনিক্লো ক্রেতাদেরকে ব্র্যান্ডটির সাথে দীর্ঘ ১১ বছর ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ দিতে এই আয়োজন করেছে। আরিগাতো ফেস্টিভালে ক্রেতারা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আরিগাতো ফেস্টিভাল উপলক্ষ্যে ব্র্যান্ডটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বলেন, গ্রামীণ ইউনিক্লোর ১১বছর আমরা অতিক্রম করছি। আজকে আমাদের যে অর্জন সেটি সম্ভব হয়েছে এই ১১ বছরের পথচলায় সম্মানিত ক্রেতাদের ভালোবাসায়। তাই আমাদের সম্মানিত ক্রেতাদের জন্য এই আরিগাতো ফেস্টিভাল। ক্রেতারা নূন্যতম ২০০০ টাকা ক্রয়ে শর্তসাপেক্ষে ৫% থেকে ৮০% পর্যন্ত ছাড় পাবেন। আমাদের মুল নীতি কমর্ফোটেবল. আমরা নিশ্চিত করতে চেষ্টা করছি কমর্ফোটেবল পোশাক, কমর্ফোটেবল শপ ও কমর্ফোটেবল লাইফ স্টাইল। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.grameenuniqlo.com/ , www.facebook.com/grameenuniqlo/ www.instagram.com/grameenuniqlo/
