অমিত হাবিবের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১২:১৫ এএম

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাবিব মারা যান। 

গত বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয় অমিত হাবিবকে। দেশ রূপান্তরে অফিসে কাজ করা অবস্থায় তিনি স্ট্রোক করেন। এর আগেও তিনি একবার স্ট্রোক করেছিলেন।

চিকিৎসকরা জানিয়েছিলেন, তার হেমোরেজিক স্ট্রোক হয়েছে। ওনার রক্তনালী ছিঁড়ে গিয়ে ব্রেইনের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়েছে।

এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। 

এ ছাড়া অমিত হাবিবের মৃত্যুতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন শোক প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত