কৃষি ব্যাংকে ঋণ জালিয়াতি

রাজবাড়ীর সেই কর্মকর্তা রেজাউল সাময়িক বহিষ্কার

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০২:৩২ এএম

ঋণ বিতরণে জালিয়াতির অভিযোগে কৃষি ব্যাংকের তৎকালীন রাজবাড়ী শাখার কর্মকর্তা রেজাউল হককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কৃষি ব্যাংক শরীয়তপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খোন্দকার জাহাঙ্গীর গতকাল বৃহস্পতিবার বিষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার বিকেলে প্রধান কার্যালয় থেকে এ-সংক্রান্ত চিঠি এসেছে। তাতে বলা হয়েছে, রেজাউল হক কৃষি ব্যাংক রাজবাড়ী শাখায় কর্মরত থাকা অবস্থায় ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হলো।

কৃষি ব্যাংক রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন বলেন, ‘আমি মৌখিকভাবে শুনেছি রেজাউল হককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে কোনো চিঠি পাইনি। রেজাউল হক রাজবাড়ী শাখা থেকে বদলি হয়ে শরীয়তপুরে কর্মরত ছিলেন।’

গত ২৫ জুলাই দেশ রূপান্তরে ‘ঋণ না নিয়েও ঋণখেলাপি শতাধিক কৃষক’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত