কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজের চার দিন পর পাটক্ষেত থেকে আব্দুল রাজ্জাক বাচ্চু (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা-পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম নাগেশ্বরী সড়কের কুটি পোড়াডাঙ্গা এলাকায় রাস্তার পাশে একটি পাটক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাচ্চু নাগেশ্বরী পৌরশহরের বদিজামাল পুর গ্রামের বাসিন্দা। তার তিন ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, ওই এলাকার একটি পাটক্ষেত থেকে নিহতের দুর্গন্ধ ভেসে আসলে এক যুবক পাটক্ষেতে গিয়ে বাচ্চু শেখের মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে নিহতের কারও সঙ্গে দ্বন্দ্ব বা বিবাদ ছিল না। কি কারণে তার মরদেহ পাটক্ষেতে পাওয়া গেল কেউ জানাতে পারেনি।
নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
