দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের ইন্তেকালে গভীর শোক ও মাগফেরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
পীর সাহেব চরমোনাই মরহুম সম্পাদক অমিত হাবিবের ইন্তেকালে তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মরহুম অমিত হাবিব সাংবাদিকতার শুরু থেকে সর্বোচ্চ পর্যায় সম্পাদক পর্যন্ত বিভিন্নস্থরের দায়িত্ব পালন করে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কলম যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তাঁর ইন্তেকালে সাংবাদিকতা অঙ্গনে যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।
