দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্টারলাইন গ্রুপ। শনিবার ফেনী আলোক কমিউনিটি সেন্টারে আয়োজিত 'মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমান শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতে করণীয় ও শিক্ষকদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় স্টারলাইন গ্রুপের পরিচালক জাফর উদ্দিন, দৈনিক স্টারলাইন সম্পাদক মো. জামাল উদ্দিন, উপদেষ্টা সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
দৈনিক স্টারলাইন সহযোগী সম্পাদক জসিম মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ, ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি মুক্তিযোদ্ধা আবু তাহের, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মো. শফি উল্লাহ প্রমুখ। বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
