ক্যালিফোর্নিয়ায় এই বছরে এখন ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে শত শত অগ্নিনির্বাপক কর্মী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
টেক্সাসের সবচেয়ে বড় শহর ম্যাককিনির আগুনের সূত্রপাত হয়েছিল গত শুক্রবার উত্তরাঞ্চলের সিস্কিউ কাউন্টিতে।
রাজ্যের ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ইতিমধ্যে ২১ হাজার হেক্টর এলাকা পুড়েছে।
কমপক্ষে ২ হাজার বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের বাড়িঘর ধ্বংস হয়ে পড়েছে।
ওই অঞ্চলে লাল পতাকা উড়িয়ে বিপজ্জনক সংকেত দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া স্থায়ী খরায় ভুগছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম বলেন, গত শনিবার ঘরবাড়ি ধ্বংস এবং স্থাপনা হুমকির মুখে পড়ার পর সিস্কিউ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, শুষ্ক খরকুটো, তীব্র খরা পরিস্থিতি, উচ্চ তাপমাত্রা এবং বাতাস ও বজ্রঝড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
বজ্রপাতের কারণে আগামী দিনে আগুন আরও ছড়াতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
