জুলাইয়ে বিপুল পরিমাণ মাদক অস্ত্র জব্দ বিজিবির

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০২:৪১ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩৭ কোটি ৩০ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালান পণ্য অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ আইস, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, বিয়ার, বাংলা মদ। চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রুপা, কসমেটিকসামগ্রী, ইমিটেশন গহনা, শাড়ি। অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, রাইফেল, বন্দুক, গান, ম্যাগাজিন, মর্টাল শেল, রাইফেলের ব্যারেল। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত