সপ্তম শ্রেণি : বিজ্ঞান

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১০:৩৯ পিএম

দ্বিতীয় অধ্যায় : উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন

বহুনির্বাচনী

১. একটি আদর্শ উদ্ভিদ কোষ কয়টি অংশ নিয়ে গঠিত?

ক. ২টি                           খ. ৬টি

গ. ৪টি                           ঘ. ৫টি

২. প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা কত?

ক. ৫০-৬০                                 খ. ৫৫-৬০

গ. ৫৫-৬৫                                  ঘ. ৬৭-৯০

৩. প্রোটোপ্লাজম কোষের প্রধান কয়টি অংশ ধারণ করে?

ক. ২টি                           খ. ৩টি

গ. ৪টি                           ঘ. ৫টি

৪. ক্রোমোপ্লাস্টিড কয় রকমের?

ক. ২ রকমের                   খ. ৩ রকমের

গ. ৪ রকমের                   ঘ. ৫ রকমের

৫. ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বৈচিত্র্য সৃষ্টি করে কোনটি?

ক. লিউকোপ্লাস্ট               খ. ক্রোমোপ্লাস্ট

গ. ক্লোরোপ্লাস্ট                ঘ. কোনোটিই নয়

৬. মাইটোককন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট?

ক. ২ স্তর                        খ. ৩ স্তর

গ. ৪ স্তর                         ঘ. ৫ স্তর

৭. পাওয়ার হাউস বলা হয় কোনটিকে?

ক. নিউক্লিয়াস                  খ. মাইটোকন্ড্রিয়া

গ. নিউক্লিওপ্লাজম             ঘ. প্লাস্টিড

৮. নিউক্লিয়াস কয়টি অংশের সমন্বয়ে গঠিত?

ক. ২টি   খ. ৬টি   গ. ৪টি   ঘ. ৫টি

৯. প্রাণী টিস্যু সাধারণত কয় ধরনের?

ক. ২ ধরনের                   খ. ৩ ধরনের

গ. ৪ ধরনের                   ঘ. ৫ ধরনের

১০. বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু কত প্রকার?

ক. ২ প্রকার                                খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার                                 ঘ. ৫ প্রকার

১১. নিউরন কয়টি অংশ নিয়ে গঠিত?

ক. ২টি                           খ. ৩টি

গ. ৫টি                           ঘ. ৬টি

উত্তর

১. ক, ২. ঘ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. গ, ১০. ক, ১১. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত