তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০২:২১ পিএম

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে পরবর্তী তিন দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

দেশের কোথাও কোথাও আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। 

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও খেপুপাড়ায় ৫৮ মিলিমিটার, নেত্রকোনায় ২৯ মিলিমিটার, রাজশাহী, সৈয়দপুর ও কুতুবদিয়ায় ২৮ মিলিমিটার এবং মাদারীপুরে ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র ৩ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানায়।  
সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

বৃহস্পতিবার নিকলি, টেকনাফ ও সীতাকুন্ডে সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তরপূর্ব বাঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত