অ্যামনেস্টির রিপোর্টে ইউক্রেনের কাঁধে দোষ

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১২:০০ এএম

টানা পাঁচ মাসের বেশি সময় ধরে রাশিয়ার সামরিক অভিযান মোকাবিলা করছে ইউক্রেন। রুশ এই আগ্রাসনের বিপরীতে নিজেকে নির্যাতিত হিসেবে উপস্থাপন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সহানুভূতি আদায়েও সচেষ্ট এ দেশটি। তবে এবার ইউক্রেনের বিরুদ্ধে উল্টো অভিযোগ এনেছে মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি রাশিয়ার আগ্রাসনের সময় আবাসিক এলাকায় সৈন্য মোতায়েন করে বেসামরিক নাগরিকদের বিপদে ফেলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে।

গত বৃহস্পতিবার এক রিপোর্টে দেশটির বিরুদ্ধে এই অভিযোগ আনে সংস্থাটি। অবশ্য মানবাধিকার সংস্থার এই রিপোর্টকে রাশিয়ান প্রচারণা এবং বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছে কিয়েভ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে ইউক্রেন। আর এর নেতৃত্ব দিয়েছেন খোদ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, মানবাধিকার এই গোষ্ঠীটি আগ্রাসন পরিচালনাকারীর থেকে অপরাধের দায়ভার ইউক্রেনের দিকে সরানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, অ্যামনেস্টির কর্মীরা গত এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে জোরালো লড়াই চলছে এমন বেশ কয়েকটি এলাকায় পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত