আলিয়ঁস ফ্রঁসেজে চিত্র প্রদর্শনী ‘ছন্দময় বিমূর্ততা

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০২:৩৯ এএম

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী লিয়াকত আলীর ‘ছন্দময় বিমূর্ততা’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। গতকাল শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বিশেষ অতিথি ছিলেন এ এস এম ফিরোজ, সুলতান মাহমুদ ও অধ্যাপক মোস্তাফিজুল হক। প্রদর্শনী চলবে ১৩ আগস্ট পর্যন্ত। সোম থেকে শনিবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

লিয়াকত আলীর শিল্পকর্ম ইতিপূর্বে জাপান, কানাডা, যুক্তরাজ্য, চীন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে একক ও দলীয় প্রদর্শনীতে উপস্থাপিত হয়েছে। লিয়াকত চায়না ন্যাশনাল ফাইন আর্টস একাডেমি, হ্যাংজু থেকে অঙ্কন ও চিত্রকলায় বিএফএ সম্পন্ন করেন। এই শিল্পীর অষ্টম একক শিল্প প্রদর্শনী ‘রিদমিক অ্যাবস্ট্রাকশন’ বা ‘ছন্দময় বিমূর্ততা’।

লিয়াকত আলী বলেন, ‘আমার বিমূর্তের মধ্যে সামঞ্জস্য খুঁজে পাওয়ার ইচ্ছা কখনো কল্পনার মতো অনুভূত হয়। একটি বিমূর্ততার ফলাফল সম্ভবত মানুষের সুখ, একধরনের বাদ্যযন্ত্রের অলংকরণ, যা সংগীত এবং আনন্দে ভরা হৃদয়। আমি যখন আমার চিত্রকর্মে হৃদয় ও সংগীত এঁকেছিলাম, তখন এটি ছিল আমার চিত্রকলার জীবনের শুরু। শিল্পপ্রেমীরা একটি পেইন্টিংয়ের মধ্যে প্রতিমূর্তি নির্মাণের স্বাদ খুঁজে পেতে পারেন। সমসাময়িক প্ল্যাটফর্মে বিমূর্ত চিত্রগুলোর জন্য একটি নতুন শৈলী হতে পারে, যা ছন্দময় বিমূর্ততার মতো দেখায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত