মেষ : জাতক এ-সপ্তাহে রাজনৈতিক মামলাসংক্রান্ত ঝামেলায় জড়াবেন। রাজার বাড়ির কারও সহযোগিতায় দল থেকে সম্ভ্রম বিনষ্ট হওয়া থেকে রক্ষা পাবেন।
বৃষ : নারী-পুরুষের সমুদ্রযাত্রার যোগ রয়েছে। তবে অবৈধপথে যাত্রা শুভ হবে না। সম্ভবত কোনো উচ্চপদমর্যাদা সম্পন্ন কমান্ডারের সহযোগিতা পাবেন।
মিথুন : জাতকের একাদশ স্থানে শুভাশুভ গ্রহের অবস্থানের কারণে দৈবাৎ কোনো রাজপরিবারের সন্তানের কৃপাদৃষ্টির ফলে মন্ত্রণালয়ে অবস্থান করবেন।
কর্কট : জাতক প্রভূত অর্থ উর্পাজন করবেন। কিয়দংশ দরিদ্র মানুষের উপকারে ব্যয় হবে।
সিংহ : জাতক নারী-পুরুষ নির্বিশেষে এ-সপ্তাহে রাজরোষের শিকার হবেন। স্বীয় জিহ্বা শাসনে রাখুন।
কন্যা : এ-সপ্তাহে প্রণয়ঘটিত বিষয়ে কিউপিডের শরাঘাতে জর্জরিত হবেন। প্রেমিক-প্রেমিকার বালখিল্য ব্যবহারে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে।
তুলা : জাতকের বাল্যবন্ধুর সঙ্গে বহু বছর পর যোগাযোগের সম্ভাবনা রয়েছে। বন্ধুর ব্যবসায়ে অর্থলগ্নির আহ্বান সাদরে গ্রহণ করুন। লাভ হবে।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে রাহুর প্রভাবে শনিগ্রহের কোপে অবৈধপথে অর্থ উপার্জনের আশায় বিপদে পড়ে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধান হোন।
ধনু : জাতকের নারী-পুরুষ নির্বিশেষে গ্রহের ফেরে নারী-শিশু নির্যাতন মামলায় জড়িয়ে যাবেন। পরিবারের প্রবীণ কোনো সদস্যের পরামর্শ নিন।
মকর : জাতক সহায়-সম্পত্তির কারণে স্ত্রী ও নিকট আত্মীয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন। সচেতন হোন।
কুম্ভ : জাতক-জাতিকার অবৈধ পথে, কুকর্মে প্রভূত অর্থ উপার্জনের লক্ষ্যে রাজপরিবারের ভগ্নি বা সন্তানকে অর্থ প্রদান থেকে বিরত থাকুন। নতুবা বিপদ।
মীন : জাতকের শতপদ চক্রানুযায়ী প্রতিপাদে মৃগশিরা নক্ষত্রের প্রভাবে পরিবারের প্রবীণ সদস্যের মহাপ্রয়াণের ফলে প্রভূত অর্থপ্রাপ্তি হবে।
