জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল রবিবার এ ফল প্রকাশ করা হয়। সারা দেশে ৩১১টি কেন্দ্রে ৩১টি অনার্স বিষয়ে ৭৯৭টি কলেজের ৩ লাখ ৪০ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। এ পরীক্ষায় গড় প্রমোশনের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ। পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪০৮। আর মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৭৪। সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuh3Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট results.nu.ac.bd www.nubd.info থেকে ফল জানা যাবে।
×
