নাটোরের লালপুরে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মাজদার রহমান (৬৫) নামে এক নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে ওই নারীর মা বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত বৃদ্ধ উপজেলার গোপালপুর পৌর এলাকার বৈদ্যনাথপুর গ্রামের মৃত রাব্বানী প্রামাণিকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর পোস্ট অফিসের নৈশপ্রহরী গত ২৯ জুলাই দুপুরে ভুল বুঝিয়ে খাওয়ানোর লোভ দেখিয়ে পোস্ট অফিসের পরিত্যক্ত কক্ষে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। পরে বাড়ি গিয়ে ভুক্তভোগী নারী বিষয়টি তার বাবা-মাকে বলেন।
এ বিষয়ে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান তৌফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। আমরা সেই মামলার আসামিকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
