শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ২০২২-২৩ মেয়াদের জন্য ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
এতে সভাপতি হিসেবে দ্যা নিউ নেশনের আব্দুল্লাহ আল জুবায়ের এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের ওলী আহাম্মেদ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি বাংলাদেশ টুডের কায়েস ইবনে জুবায়ের ও আমাদের সময়ের আকাশ বাসফোর। যুগ্ম সাধারণ সম্পাদক আজকের পত্রিকার মো.আরাফাত রহমান অভি, সাংগঠনিক সম্পাদক খোলা কাগজের মো. ছিয়াদ খান, কোষাধ্যক্ষ দেশ রূপান্তরের এমদাদুল হক, দপ্তর সম্পাদক দৈনিক যুগান্তরের ইমরান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ইত্তেফাকের আবু হানিফ।
এ ছাড়া তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক স¤পাদক দৈনিক মানব কণ্ঠের শাহীন আলম, কর্মশালা ও যোগাযোগ সম্পাদক দৈনিক প্রতিদিনের মো. আবদুল্লাহ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দৈনিক নয়া শতাব্দীর ফরহাদ আলম।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক কালের কণ্ঠের শাহাদাত হোসেন (সাদাত), দৈনিক আমার সংবাদের মমিন সরকার।
সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটিকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়েছেন, শেকৃবি উপাচার্য ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, শেকৃবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন এবং শেকৃবি পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. অলক কুমার পাল।
